শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে পাটলাই, মাহারাম ও শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে দক্ষিণ চান্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে বেতগাড়া দক্ষিণপাড়া একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল ব্যথামুক্ত জীবনের বিশ্বস্ত ঠিকানা!! এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় উপজেলার কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নারায়ণগঞ্জ জেলাধীন কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করে নির্দেশিত হয়ে বহিষ্কার করা হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, কুহিনুর আলম দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাঞ্চন পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ দিকে জেলা বিএনপি সূত্রে জানা যায় , বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত যেকোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর