সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা। গোদাগাড়ীর রাজাবাড়ি হাট এলাকায় লিজ নেওয়া খাস পুকুর জোরপূর্বক ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মুয়াজ্জিনের ছেলের সাফল্য: নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে পেট্রোবাংলার কর্মকর্তা খাইরুল বাশার শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতকে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভাতগ্রামের কৃতি সন্তান আসাদুজ্জামান সরকারের অনন্য সাফল্য ৪৫তম বিসিএসে আনসার ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গার্মেন্টস শ্রমিকের ছেলে থেকে ৪ বিসিএসে সুপারিশ—এবার প্রশাসন ক্যাডারে মো. ফয়সাল আহমেদের অনন্য সাফল্য

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোঃ তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকালে ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. খালেদ মিয়া।
সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোশাহিদ আলী, নাজমুল হাসান জুয়েল ও অজিত কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সমকাল-এর প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এ দিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, এনটিভি ইউরোপ ছাতক প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম, দৈনিক সংবাদ দিগন্ত-এর ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, দৈনিক জনতার জমিন ছাতক প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা ও আদিল আহমদ রিফাত প্রমুখ।
সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই ২০২৬-ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে দুই বছর মেয়াদি ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর