সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা। গোদাগাড়ীর রাজাবাড়ি হাট এলাকায় লিজ নেওয়া খাস পুকুর জোরপূর্বক ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মুয়াজ্জিনের ছেলের সাফল্য: নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে পেট্রোবাংলার কর্মকর্তা খাইরুল বাশার শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতকে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভাতগ্রামের কৃতি সন্তান আসাদুজ্জামান সরকারের অনন্য সাফল্য ৪৫তম বিসিএসে আনসার ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গার্মেন্টস শ্রমিকের ছেলে থেকে ৪ বিসিএসে সুপারিশ—এবার প্রশাসন ক্যাডারে মো. ফয়সাল আহমেদের অনন্য সাফল্য

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি কৃষিজমি, বসতভিটা এবং স্থানীয় অবকাঠামোও ঝুঁকির মুখে পড়ছে। তাই পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আল-আমীন প্রতিনিধিকে জানান, কোনো ব্যক্তি বা চক্র আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হলে পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর