শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে অবৈধ সম্পদ নিয়ে আতঙ্কে শীর্ষ মাদক কারবারিরা স্বপ্ন থেকে সাফল্যে: কৃষক পরিবারের সন্তান মো. সাদেক আলীর ৪৬তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্তির অনন্য অর্জন তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ। সুনামগঞ্জে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। গণবিজ্ঞপ্তি সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের আর্জেন্টিনার জয় নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক, ভিএআর সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ ম্যাচ গোদাগাড়ীর জুগিডাইং গ্রামে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারী জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ স্বপ্ন থেকে সাফল্যে: ৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে মেধার স্বাক্ষর হাসান মাহমুদ তুর্য্য নিশাত হত্যা মামলায় দ্রুত চার্জশিট ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ।

বিশেষ প্রতিনিধি / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল-১ এবং যাদুকাটা বালুমহাল ২ জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলে ও সীমানার বাহিরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদী-তীরবর্তী গ্রামের পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।

খবর পয়ে শুক্রবার(১০জুলাই) সকালে তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ-পুলিশ হেডকোয়াটার (উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ।
পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁতে আসেন এবং স্থানীয সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম,টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁর ওসি দিলীপ কুমার দাস,ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ রাখাব উদ্দিন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাধারন সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোঃ ফরিদ মিয়াসহ প্রমুখ।

নৌ-পুলিশ হেডকোয়াটার(উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ জানান, সুনামগঞ্জের তাহিরপুরের ২টি যাদুকাটা বালুমহাল সরকার কর্তৃক ইজারা দেয়া আছে। যাদুকাটা-১ এবং যাদুকাটা-২ এর ইজারার সীমানা নির্ধারন করে ও দেয়া আছে। কিন্তু একটি মহল মাঝে মাঝে সীমানার বাহিরে গিয়ে বালু কাটার এমন অভিযোগ আছে। বিশেষ করে নদীরপাড় কেটে বালু উত্তোলন করায় নদীটা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি নিচ্ছিন্ন হওয়ার আশংঙ্কা দেখা দিয়েছে । তিনি এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলপরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে তিনি উল্লেখ করে বলেন, ইজারাকৃত স্থানের বাহিরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু নেওয়া হচ্ছে যা সম্পূর্ণভাবে অবৈধ। সুনামগঞ্জের জেলা প্রশাসক এই বালুমহাল ইজারা দিয়েছেন অবশ্যই যারা ইজারা নিয়েছেন তারা নির্ধারিত সীমানার মধ্যেই বালু কাটতে হবে এর বাহিরে কাটার সুযোগ নেই। তিনি আগামীতে জেলা প্রশাসনের সহযোগিতায় নৌ-পুলিশ মিলে ট্রাসফোর্স গঠনের মাধ্যমে ঐসমস্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরো বলেন,যাদুকাটা হচ্ছে পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা,এখানে দেশের বিভিন্নপ্রান্ত থেকে হাঁজারো পর্যটকরা ঘুরতে আসেন এবং নদী ও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন। কাজেই এই যাদুকাটার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়ভাবে জনসচেতনার পাশাপাশি সকলে মিলে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর