বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা হত্যা: খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধা মোসাম্মৎ আয়েশা বেগমকে হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার জারুইলতলা রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ইমাম হুসাইন তামজিদ খানের ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ডাকঘরের অধীন পাইকপাড়া (বাংলাবাড়ি) গ্রামে মাদকের টাকার জন্য আয়েশা বেগমকে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়।

বক্তারা বলেন, একজন অসহায় বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাসুদেব ইউনিয়ন যুবদলের সভাপতি সুহেল ভূঁইয়া, নাজমুল খান, মো. হেলিম মিয়া, বাবুল খান, জসিম উদ্দিন ও মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমবে। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি মামলাটির দ্রুত নিষ্পত্তি এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর