শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

ঝিনাইগাতীর মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার মিথিলার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঝিনাইগাতীর মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার মিথিলার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শিক্ষাঙ্গনে আনন্দের নতুন বার্তা নিয়ে এসেছে মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার মিথিলা। ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে তিনি পরিবার, বিদ্যালয় এবং সমগ্র ঝিনাইগাতীবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
মরিয়ম আক্তার মিথিলা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তিনি মোস্তাফিজুর রহমান সোহেলের কন্যা। ছোটবেলা থেকেই মিথিলা লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী, মেধাবী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফলেই তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
মিথিলার এই কৃতিত্বে নলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তার এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, একজন শিক্ষার্থীর এমন সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো এলাকার জন্য গর্বের বিষয়। মরিয়ম আক্তার মিথিলার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।
মিথিলার পরিবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর