বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন

মোঃ তাজিদুল ইসলাম / ১১২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ১৩ জুলাই, ২০২৬

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

প্রিয়ন্তীর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা স্বর্গীয় গোপাল কৃষ্ণ দাস তালুকদার দীর্ঘদিন সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। মা সোমা রানী দাস তালুকদার। পাঁচ ভাইবোনের মধ্যে প্রিয়ন্তী তৃতীয়।

প্রায় তিন বছর আগে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার পর পরিবারের ওপর নেমে আসে কঠিন দুর্দিন। সেই সময় প্রিয়ন্তীকে তার পিসির (ফুফু) বাড়িতে নিয়ে এসে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়। সেখান থেকেই শুরু হয় তার নতুন সংগ্রামের পথচলা।

অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের মেধাতালিকায় পঞ্চম স্থান লাভ করে সে সবার নজর কেড়েছে। বর্তমানে প্রিয়ন্তী জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, প্রিয়ন্তীর এই সাফল্যের পেছনে তার পিসির (ফুফু) অবদান সবচেয়ে বেশি। বাবাহারা এই মেধাবী শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো লালন-পালন করে পড়াশোনায় উৎসাহ ও সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তিনি।

প্রিয়ন্তীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তার কাকা গৌরাঙ্গ মোহন তালুকদার। তিনি বলেন, “আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দের খবর। সবাই প্রিয়ন্তীর জন্য আশীর্বাদ করবেন, যেন সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে তার প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে পারে।”

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মতে, প্রিয়ন্তীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার জন্যই গর্বের। প্রতিকূলতার মধ্যেও দৃঢ় মনোবল ও পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব—প্রিয়ন্তী দাস তারই উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ