বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’

নিউজ রুমঃ / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লন্ডন প্রতিনিধি: গত ৬ জুলাই ২০২৩, রবিবার পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন পার্কে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত হলো এক মিলনমেলা ও ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’। দুপুরের তীব্র গরম উপেক্ষা করে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ব্যতিক্রমী আয়োজনটির উদ্যোগ নেন। অনুষ্ঠানে বাহারি রকমের দেশীয় ভর্তা, ভাত, এবং অন্যান্য ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। আয়োজকদের সূত্রে জানা যায়, প্রায় ১০০ জনের বেশি কেয়ারার ও কমিউনিটির মানুষের জন্য এই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল।

আয়োজনটি সম্পর্কে সংগঠনের একজন প্রতিনিধি জানান, “দীর্ঘদিন ধরেই আমরা এই ‘ভর্তা পার্টি’র আয়োজন করে আসছি। এটি শুধু একটি ভোজ নয়, বরং আমাদের কমিউনিটির মানুষের সাথে দেখা করা এবং আনন্দ ভাগ করে নেওয়ার একটি মাধ্যম।” তিনি আরও জানান, সংগঠনটির আগামী নতুন কমিটির উদ্যোগেও এই ধরণের জনহিতকর ও মিলনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আসা আগত অতিথিরা খাবারের মানের ভূয়সী প্রশংসা করেন এবং এমন সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। উৎসবের আমেজে আড্ডা, গান আর সুস্বাদু খাবারে দিনটি কমিউনিটির মানুষের কাছে একটি স্মরণীয় দিন হয়ে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর