শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
“আমার বিসিএস সাফল্যের নেপথ্যের নায়িকা তুমি “–জন্মদিনে স্ত্রী সামিনাকে এক পুলিশ ক্যাডারের আবেগঘন খোলা চিঠি ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: একজনের কারাদণ্ড, ৪টি যানবাহন আটক বাবার স্বপ্ন থেকে বিসিএসে তিনবার সাফল্য: অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সংগ্রামের অনন্য দৃষ্টান্ত ফাতেমা তুজ জোহরার বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ক্রিকেট মাঠ থেকে প্রশাসনের অঙ্গনে: ৪৭তম বিসিএসে মেধাক্রম ৯১তম হয়ে ক্যাডার আমিন খানের অনন্য সাফল্য চট্টগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে এরাদুল হক ভুট্টের রেখে যাওয়া সিন্ডিকেট সক্রিয় দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: একজনের কারাদণ্ড, ৪টি যানবাহন আটক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: একজনের কারাদণ্ড, ৪টি যানবাহন আটক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত চারটি যানবাহন আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার দরবেশতলার কালিস্থান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় মো. জিয়াউর রহমান (পিতা: জামাল উদ্দিন), সাং- গান্ধিগাঁও, ঝিনাইগাতীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি তিনটি চৌকিভ্যান জব্দ করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে একটি বালুভর্তি মাহিন্দ্র গাড়িও আটক করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর