শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

বিগত ১৫ বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি,আনিসুল হক।

শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওর, নদী, পাহাড় ও প্রকৃতিক সম্পদে সমৃদ্ধ আমাদের এই অঞ্চল।

 

কিন্তু বিগত ১৫ বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের মানুষ প্রকৃত অধিকার, জীবিকা, কর্মসংস্থান- সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিতভাবে পাবে। যা বিএনপির ঘোষিত ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নকে যারা বছরের পর বছর অবহেলা করেছে, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। এখন মানুষ পরিবর্তনের পক্ষে। এই পরিবর্তনকে স্থায়ী করতে হলে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

 

আনিসুল হক আরও বলেন, জনগণের সঙ্গে বেইমানি যারা করে, তারা দেশ-জাতির কাছে অপমানিত হয়। আপনারা জানেন, ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে একটি দলের কী ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি-বিএনপি গণমানুষের দল। সাধারণ মানুষের রায়ের ভিত্তিতেই বিএনপি সরকার গঠন করবে, ইনশাল্লাহ।

 

গণসংযোগ ও পথসভায় তাহিরপুর উপজেলা বিএনপি, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতারা দোরগোড়ায় গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির উন্নয়ন ভাবনা, হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জীবন-জীবিকা নিরাপত্তা ও এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর