মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন নামজারি থেকে বিতর্কিত দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে প্রশ্নের মুখে ২০১৭ সালের রেজিস্ট্রি তাড়াশে জমি নিয়ে বিরোধ: দলিল জালিয়াতি, জোরপূর্বক দখল ও ধারাবাহিক হয়রানির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে চারঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ মেডিকেলে সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকে ৪৭তম বিসিএসে লাইভস্টোক ক্যাডার—মেহেবুল হাসানের অনুপ্রেরণার গল্প গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন

বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হোসাইন সিপাহী (বিএম কলেজ),,

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র ইউনিয়নের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাজী মারজান সভাপতি, অর্ণব রায় সাধারণ সম্পাদক এবং তন্নি দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেন।

সোমবার (৩ আগস্ট) “নব নবীনের লাগি, প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জাগি” স্লোগানকে সামনে রেখে কলেজ ছাত্র ইউনিয়ন এ সম্মেলনের আয়োজন করে।

কাউন্সিল অধিবেশনের আগে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনিষা ওয়াহিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষকনেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়

বক্তারা বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষা একটি নির্দিষ্ট শ্রেণির পণ্যে পরিণত হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে একই ধারার বিজ্ঞানভিত্তিক ও গণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার সাম্প্রদায়িকীকরণ চলছে এবং দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমাজের অগ্রসর অংশ হিসেবে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে কাজী মারজান, সাধারণ সম্পাদক হিসেবে অর্ণব রায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তন্নি দাস নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সাবরিনা মমতাজ, কোষাধ্যক্ষ সাদমান ইশরাক, দপ্তর সম্পাদক হাসিবুল হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেবুবুল বাশার নিভান, সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা দেবনাথ এবং সদস্য তারিকুল ইসলাম শোভনসুজয় সরকার। কমিটির দুটি সদস্যপদ পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সুজয় সরকার নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা বৈষম্যমূলক, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর