শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
🌳 জীবনের বৃক্ষ 🌳 জীবনের বৃক্ষ 🌳 জীবনের বৃক্ষ ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এইচ এম সাকোয়াফ আশরাফ প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে 🌙 মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন 🌙 প্রস্তুতি সভা; বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিআরডিবি ময়মনসিংহ সদরের চেয়ারম্যান হওয়ায় জসিম উদ্দিন জনিকে তানভীর শাহরিয়ার নাবিলের ফুলেল শুভেচ্ছা পাশেই থাকো ছায়া হয়ে

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এইচ এম সাকোয়াফ আশরাফ

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এইচ এম সাকোয়াফ আশরাফ

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর (উত্তরপাড়া) গ্রামের সন্তান এইচ এম সাকোয়াফ আশরাফ ৪৭তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন ও কঠোর পরিশ্রমের পর কাঙ্ক্ষিত এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

এইচ এম সাকোয়াফ আশরাফের জন্ম ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ৫ নম্বর রামদী ইউনিয়নের আগরপুর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন সাকোয়াফ আশরাফ। তিনি খুলনার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ থেকে ২০০৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) এবং যশোরের ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেন।

পরবর্তীতে ২০১১-১২ শিক্ষাবর্ষে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (BUTEX) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিষয়ে এমএসসি করছেন।

কর্মজীবনে ২০১৭ সাল থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পরবর্তীতে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত আছেন।

এরই ধারাবাহিকতায় এবার ৪৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন তিনি। মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন সাকোয়াফ আশরাফ।

ব্যক্তিজীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। নিজের এই সাফল্যের পেছনে মা-বাবা, স্ত্রী ও আত্মীয়-স্বজনের দোয়া এবং সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

সাকোয়াফ আশরাফ বলেন, “দীর্ঘদিনের একটি ইচ্ছা আজ পূরণ হয়েছে। সৃষ্টিকর্তা সবসময় আমার পাশে ছিলেন। মা-বাবা, স্ত্রী ও আত্মীয়-স্বজনের দোয়া সবসময় আমার সঙ্গে ছিল। সকলের কাছে আমি দোয়া প্রার্থী, যেন আগামী দিনগুলোতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।”

তার এই সাফল্যে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং নতুন কর্মজীবনে সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর