শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

ভূমিকম্পে ফাটল ধরায় রূপগঞ্জে এ ওয়ান পোলার গার্মেন্টস তিন দিনের ছুটি ঘোষণা ॥ রবিনটেক্স ভবন ফাটলে আতঙ্ক কাটেনি

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার এ ওয়ান পোলার গার্মেন্টস গতকাল ২৩ নভেম্বর রবিবার তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে ভবনে ফাটল দেখা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। গার্মেন্টসের সকল ভবন নিয়োজিত প্রকৌশলীদের পরিদর্শন ও তত্ত্বাবধান শেষে কোন রকম জটিলতা না পাওয়া গেলে আগামী ২৭নভেম্বর যথারীতি গার্মেন্টস চালু করা হবে। গার্মেন্টসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে উপজেলার ভুলতার রবিনটেক্স গার্মেন্টসের তিনটি ভবনে ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। তারা দফায় দফায় কাজে যোগদান না করে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় অবস্থান নেয়।
শ্রমিকরা জানায়, ভূমিকম্পে রবিনটেক্স কারখানার তিনটি ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। তাতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা কাজে যোগদান না করে অসন্তোষ প্রকাশ করে। গত ২২নভেম্বর শনিবার দ্বিতীয় দফা ভূমিকম্পে গার্মেন্টসের ভবনগুলো কেঁপে ওঠে। শ্রমিকেরা আতঙ্ক ও ভয়ে হুড়োহুড়িতে বের হওয়ার সময় পদপৃষ্ট হয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিনটেক্সের কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, গার্মেন্টসের দুইটি ভবনের মেঝের ও দেওয়ালের প্লাস্টারের আস্তরে ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে তারা কাজে যোগদান করতে অনীহা প্রকাশ করে। পরিদর্শন শেষে সিভিল ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ফাটল শুধু প্লাস্টারের স্তরে, ভবনের কাঠামোগত অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। রবিনটেক্স চালু রয়েছে। তবে শ্রমিকদের উপস্থিতি কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর