শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার অবৈধ গরুর হাট পরিচালনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। গতকাল ২৪নভেম্বর সোমবার দুপুরে গরুর হাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিমুলিয়া গরুর হাটের পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগে গত একবছর আগে রূপগঞ্জ উপজেলা প্রশাসন অর্ধশত বছরের পুরোনো এ গরুর হাটটি বন্ধ করে দেয়। এরপর থেকে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে হাটটি বসানোর চেষ্টা করে আসছে। গত এক মাস ধরে স্থানীয় বিএনপি নেতা জসিম মিয়া গরুর হাটটি বসিয়ে পরিচালনা করে আসছে। গতকাল সোমবার দুপুরে ১৭/১৮ সদস্যের একদল যুবক ধারালো ছুরি, রামদা, পিস্তল, লোহার পাইপ, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাটটি পরিচালনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই গ্রুপ বাকবিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জসিম মিয়ার ছোট ভাই ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক মহাসিন মিয়া(৪০), বিএনপি নেতা সবুজ মিয়া(৩৮) ও রিপন মিয়া(৪২) আহত হয়। এসময় সন্ত্রাসীরা জসিম মিয়ার ছোট ভাই মহাসিন মিয়ার ব্যাবসায়িক কাজের নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জসিম মিয়া বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর