শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। কাজিপুরে লগি-বইঠা নিয়ে ৬০-৭০ জনের মিছিল, এলাকায় উত্তেজনা  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু কারমাইকেল কলেজে হিসাববিজ্ঞান বিভাগের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত ভেড়ামারার সাইন মাহমুদের সাফল্য, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে মেধাতালিকায় প্রথম পঞ্চগড় খবর’ পত্রিকার ডিক্লারেশন লাভ বাংলা সাহিত্যে উদীয়মান তরুণ কবি মোহাম্মদ রাসেল হাসান এক পুলিশ কর্মকর্তার স্কুল পড়ুয়া মেয়ে অটো রিক্সায় ধাক্কায় আহত 

রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিআরব থেকে _

৩রা সেপ্টেম্বর হোটেল ডি-প্যালসে আঞ্জমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় শাখার নির্বাহী সভাপতি, আব্দুল হালিমের সভাপতিত্বে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আলম নঈমী।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা খাজা মঈনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত দাওয়াতে ইসলামের মোবাল্লিগ সৈয়দ আব্দুল আলিম, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক, বাংলা ৫২নিউজের প্রতিনিধি ছাদেক আহমাদ, আরব ন্যাশনাল ব্যাংকের বাংলাদেশ টেলিমানি রেমিট্যান্স ম্যানেজার মোশাররফ হোসাইন, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মুছা,উপদেষ্টা সফিকুল ইসলাম, নাজমুল হাসান, ইউছুপ মিয়া।

সংগঠনের সহকারী অর্থ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায়_বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ার শাহাদাত,সাধারণ সম্পাদক ওবায়দুল ইদ্রিস,কামাল উদ্দিন মুজাহেদি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (ﷺ) জীবনাদর্শকে মানবতার শিক্ষা ও ঈদে মিলাদুন্নবীর (ﷺ) গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত সহ তরজমা করেন শাহাদাত হোসাইন ও নাতে রাসুল সাঃ পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম রেজা।

সুরুলিত কন্ঠে মিলাদ ও কিয়াম পরিবেশনায় ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে সহ কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ শেষে মিলাদ কিয়াম সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর