বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে এসএসএস-এর নবনিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গুজবের বিরুদ্ধে সচেতনতার আহ্বান টেকনাফে তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক। তাহিরপুরে মাঝির পাওনা না দিয়ে,মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশের। তরুণদের দাবিগুলো সংসদ সদস্য এর কাছে তুলে দেওয়ার আশ্বাস নৌকায় জেলের বেশ, পকেটে ৪ হাজার ইয়াবা! নিশীথপুরের ছায়ামন্ত্রী দৈনিক সোনালী সময় সংবাদ প্রকাশের পর ঝমেলার পাশে জেলা প্রশাসক রাউজানে গর্জনীয়া রহমানিয়া ফাযিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন  লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলে এসএসএস-এর নবনিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

জেলা প্রশাসন, টাঙ্গাইল আয়োজিত “জব ফেয়ার ২০২৬”-এর মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এ নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

​উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উক্ত জব ফেয়ারের মাধ্যমে এসএসএস বিভিন্ন পদে সর্বমোট ১৪৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করেছে। নবনিয়োগপ্রাপ্ত কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রের দায়িত্ব সম্পর্কে অবহিত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শরীফা হক নবনিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে জেলা প্রশাসনের পাশাপাশি এসএসএস-এর এ ধরনের সময়োপযোগী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

​কর্মশালায় এসএসএস-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নতুন কর্মীদের সংস্থার লক্ষ্য, নীতি এবং মাঠপর্যায়ে সেবা প্রদানের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর