শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন

রূপগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ ফাহিম মিয়া, ক্রাইম রিপোর্টার: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোঃ ফাহিম মিয়া, ক্রাইম রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ আয়োজন করা হয়েছে। ১ অক্টোবর বৃহষ্পতিবার দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভা খালপাড় বরাব কবরস্থান ও ঈদগাহ মাঠে এ কর্মসূচি করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোনারগাঁও এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রূপগঞ্জ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রজ্জব আলী, ৮ নং ওয়ার্ড দলনেতা আবু বকর সহ সকল ভাতাভোগী আনসার ও ভিডিপিবৃন্দ। এছাড়াও তারাবো পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সহ স্থানীয় লোকজন বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
এসময় আনসার ও ভিডিপি কর্তৃক ঈদগাহ মাঠে ৮০ টি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।
এ সময় আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহণ সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর