বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

বিআইডব্লিউটিএ’র অধীনে বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অধীনে পাটলাই নদী খনন থেকে উত্তোলিত বালু–মাটি ব্যবহার করে বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম, বিএনপি নেতা বোরহান উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মন্নাফ, বিন্নারবন্দ জামে মসজিদের সভাপতি আহাদ মিয়া, হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস বড়দল দক্ষিণ ইউনিয়নে সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল গাফফার, বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের বক্তব্যে সাবেক চেয়ারম্যান সবুজ আলম বলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি অনুযায়ী এই মাঠে মাটি ভরাট করা হচ্ছে। কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে—কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়কে জানাবেন। এ কাজে কাউকে কোনো টাকা দিতে হবে না।”

তিনি আরও বলেন, মাঠটি দীর্ঘদিন ধরে নিম্নাঞ্চল হওয়ায় বর্ষায় পানিতে তলিয়ে যেত। মাটি ভরাট শেষে এটি শিক্ষার্থী ও এলাকার শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলার মাঠে পরিণত হবে।

বিআইডব্লিউটিএ’র ড্রেজার দিয়ে পাটলাই নদী খনন কাজ বর্তমানে অব্যাহত রয়েছে। নাব্যতা বৃদ্ধি, জলপথ উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে উত্তোলিত মাটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন স্থানীয় শিশুদের জন্য উপকার বয়ে আনবে এবং সামাজিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর