সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা সহ গাড়ি জব্দ Rtv জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর কে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে।    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসআরবি এর হাতে আটক তাহিরপুরে ছাত্রী হয়রানির বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান টেকনাফে ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, স্ত্রী গ্রেপ্তার

দৈনিক সোনালী সময় / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে সাব্বির আহম্মেদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী শাহেনা বেগমকে (২৩) গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-২৭-এর সি/১৪ ব্লকে তাঁর বাবার বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের উদ্দেশ্যে পাঠানো হয়।

১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ক্যাম্প-২৭-এর সি/১২ ব্লকে একটি ভাড়া বাসা থেকে সাব্বির আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘরের ভেতরে তাঁর দুই হাত বাঁধা অবস্থায় এবং চালের বাঁশের সঙ্গে লুঙ্গি ও গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সাব্বির আহম্মেদের সঙ্গে তাঁর স্ত্রী শাহেনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিহত সাব্বিরের সঙ্গে ২০২১ সালে শাহেনা বেগমের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। সাব্বির আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সম্প্রসারিত অংশ ক্যাম্প-২৬-এর এফ/৮ ব্লকে বসবাস করতেন। পরে পারিবারিক বিরোধের প্রেক্ষাপটে ২০২৪ সালের এপ্রিল মাসে স্ত্রী-সন্তানদের নিয়ে ক্যাম্প-২৭-এর সি/১২ ব্লকে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শাহেনা বেগমকে আসামি করে টেকনাফ থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ৫৩/২০২৬, তারিখ ১০ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

১৬ এপিবিএন জানায়, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর