রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসআরবি এর হাতে আটক তাহিরপুরে ছাত্রী হয়রানির বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান টেকনাফে ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর উখিয়া থেকে উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, স্ত্রী গ্রেপ্তার দৃশ্যের বিচার, নাকি সত্যের অনুসন্ধান? দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল

দৈনিক সোনালী সময় / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক মাছ শিকার প্রতিযোগিতা। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের সভাপতি জনাব ড্যানিশ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কুতুবা আবদুল জব্বার মিয়া বাড়ির ঐতিহ্যবাহী দিঘিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ভোলা ও আশপাশের অঞ্চলের প্রায় ৪০ থেকে ৫০ জন অভিজ্ঞ মাছ শিকারি অংশ নেন। ভোর থেকেই দিঘির চারপাড়ে ছড়িয়ে পড়ে উৎসুক সৌখিন মৎস্যশিকারিদের উৎসবমুখর উপস্থিতি। দিনভর টানটান উত্তেজনার পর সর্বোচ্চ ৬ কেজি ৫০০ গ্রাম (৬.৫ কেজি) ওজনের কাতল মাছ শিকার করে ১ম স্থান অধিকার করেন কুঞ্জেরহাটের বাসিন্দা আসাদুল ইসলাম মাতাব্বর।

বিজয়ী আসাদুল ইসলাম মাতাব্বরের হাতে বিজয়ীর আকর্ষণীয় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার নগদ অর্থ পুরস্কার তুলে দেন বিশিষ্ট সাংবাদিক শিমুল চৌধুরী।

ব্যতিক্রমী ও উৎসাহব্যাঞ্জক এই আয়োজন সম্পর্কে উপস্থিত মৎস্যশিকারিরা জানান, বোরহানউদ্দিনে মাছ শিকারিদের জন্য এত বড় বাজেটের পুরস্কারের আয়োজন এবারই প্রথম। এমন আয়োজন সৌখিন মাছ শিকারিদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর