মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
​রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম। ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ :

সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বনানী বাংলা গ্রুপ নিবেদিত ও সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইনে যেসকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) শীতকালীন পিঠা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লেখা জমা দিয়েছেন, তাদের বিভিন্ন ধরণের পিঠার রেসিপি লেখা জমা ও প্রতিযোগিতার উপর ভিত্তি করে অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ বুধবার রাত ০৮:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাঁরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : ফেরদৌস আরা সুলতানা
২য় স্থান : মুর্শিদা সুলতানা তুলু
৩য় স্থান : রীতা পাল মালা

সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন শীতকালীন পিঠা রেসিপি প্রতিযোগিতায় ৮৬ (ছিয়াশি) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের পিঠার রেসিপি লেখা জমা হয়েছে। সকল লেখিকাদের পিঠার রেসিপি লেখা অসাধারণ হয়েছে। তার মাঝে ৮৬ (ছিয়াশি) জনের রেসিপি যাচাই-বাছাই করে সেরা ১০ (দশ) জনের রেসিপি নির্বাচন করা হয়। ১০ (দশ) জনের রেসিপি অনলাইনে সম্মিলিত উদ্যোক্তা ফোরামের গ্রুপে পোস্টের মাধ্যমে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে মান নির্ণয় করে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী নির্বাচন করা হয়।

এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের পিঠার রেসিপি লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৩ (তিন) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) কে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী নির্বাচনের জন্য উপযুক্ত রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের পিঠার রেসিপি লেখা নিয়ে সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন শীতকালীন পিঠা রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-
তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর