বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন। বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাঁশখালী অফিসের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ মার্চ ২০২৬) দুপুর ২টায় চট্টগ্রামের বাঁশখালী অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সলিম উল্লাহ্। তিনি তার বক্তব্যে মাহে রমজানের শিক্ষা ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি ও ইনচার্জ, চট্টগ্রাম রিজিওন জনাব মুহাম্মদ ইসমাইল। তিনি মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং এসব গুণাবলি ব্যবসা ও পেশাগত জীবনে প্রয়োগের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও ইনচার্জ, চট্টগ্রাম ডিভিশন জনাব মাওলানা জাফর ইকবাল। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা অনুসরণ করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভিপি ও ইনচার্জ, বাঁশখালী অফিস জনাব মুহাম্মদ আজিজুল হাসান। তিনি উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

আলোচনা সভা শেষে মাহে রমজানের তাৎপর্য উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ ও উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে সম্পন্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর