বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। সুনামগঞ্জ সদর উপজেলার প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত হতে চান মো. আবুল হায়াত, রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর
২৬ শে মার্চ ​মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করে সংগঠনটি।

​দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে রংপুর সুরভী উদ্যানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির নেতৃবৃন্দ। এর আগে রাত পৌনে ১১টায় এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা নিয়ে স্মৃতিস্তম্ভে উপস্থিত হন তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন।

শোভাযাত্রায় ও পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. মনিরুল হক প্রধান ও অ্যাডভোকেট তাহের আলী নিউটন, সভাপতি ডা. শাহ্ শাহজাদা পিন্টু, সাধারণ সম্পাদক শহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও মো. শাহজাহান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও মো. জুলফিকার আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক রাসেল সরকার রিংকু এবং নির্বাহী সদস্য মুনিরা মুন্না। এছাড়াও অনলাইনে যুক্ত থেকে কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি একেএম দৌলত আকবর (পিপিএম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক মো. আব্দুল গফফার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর