মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার। বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা। জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত। রাজশাহী বাঘা পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার। ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা  শিক্ষার গুণগত মানে এগিয়ে লক্ষ্মীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি। শিক্ষার গুণগত মানে এগিয়ে শিমুলবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো পর্যালোচনা করবে সচিব কমিটি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদকের মাতার দাফন সম্পন্ন; মঙ্গলবার দোয়া মাহফিল

রাজশাহী বাঘা পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী বাঘা পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার।

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।

০৭/০৪/২৬ বাঘা উপজেলার মনিগ্রাম একটি পুকুর থেকে এক চা বিক্রেতা ছানা- ৪৫ নামের এক বৃক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকড়া রোডের পাশে অবস্থিত মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন একটি পুকুরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, নিহত ওই ব্যক্তি মনিগ্রাম বাজারের একজন পরিচিত চা বিক্রেতা। তবে তাৎক্ষণিক তিনি কীভাবে ওই পুকুরে পড়ে গেলেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ঘটনার পেছনের রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর