রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন;
ছাদেক আহমাদ সৌদিআরব থেকে,
গত ১৪ এপ্রিল ২০২৬ইং মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিনিধি সভার মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মাসুদ রানার সুচিন্তায় পূর্ব কার্যকর পরিষদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন কে সভাপতি ও বাংলা টিভি স্পোর্টস সৌদিআরব প্রতিনিধি ফকির আল-আমিনকে সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভির রিয়াদ প্রতিনিধি এইচ হেমায়েত কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১৪-এপ্রিল ২০২৮ইং মেয়াদকালের জন্য এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তদের ফুলের শুভেচ্ছা জানান।