জামালপুরের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে
ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু দেশের প্রথম সারির স্বনামধন্য প্রতিষ্ঠান ও স্যাটেলাইট চ্যানেল Rtvতে জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দক্ষতা ও সুনামের সাথে Rtv নিউজ চ্যানেলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন,তার কাজের দক্ষতা ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উক্ত প্রতিষ্ঠান এবার জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন এমন খুশির সংবাদ শুনে বকশীগঞ্জ সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা এবং ভালোবাসা সহ অভিনন্দন জানিয়েছেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন বস্তু নিষ্ঠ সংবাদ ও ন্যায় নিষ্ঠার সাথে ধারাবাহিক নিউজের জন্য ইতিমধ্যে অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার সফলতার কথা শুনে উপজেলা প্রেসক্লাবের সহকর্মীরা অনেক আনন্দিত।