বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মতিন খান।

রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, “আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ কাজে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

তিনি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য তুলে ধরে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, সভা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া পলাশ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বিস্তারিত বক্তব্য প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর