বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

আবুল হোসেন মজুমদার সদস্য হলেন “চলচ্চিত্র পরিচালক সমিতির”

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২০৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ :

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী আবুল হোসেন মজুমদার। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় সক্রিয় এই ব্যক্তিত্বের সদস্যপদ প্রাপ্তিতে চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত। প্রায় তিন দশক ধরে তিনি বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ত। তিনি জনপ্রিয় বিনোদন সাময়িকী বিনোদনধারা, বিনোদন ভুবন ও বিনোদন জগত-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবে আনন্দ বিনোদনসহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনা করেছেন।
তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর সভাপতি এবং আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তিনি ধারা মিডিয়ার স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

চলচ্চিত্র নির্মাণেও সক্রিয় আবুল হোসেন মজুমদার। সম্প্রতি তার পরিচালনায় মজুমদার ফিল্মস প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ভালোবাসি তোমায়” নির্মিত হয়েছে। বর্তমানে তিনি এফএম মিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র “অন্য রকম প্রেম”-এর কাহিনী লেখা ও পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সদস্যপদ প্রাপ্তি প্রসঙ্গে আবুল হোসেন মজুমদার বলেন, “আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি মনে করি, এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রমে এবং দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করবে।”

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই সদস্যপদ প্রাপ্তি চলচ্চিত্র শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ