বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

​কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি ও নতুন কমিটি গঠন: মিলনমেলায় পরিণত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

​দীর্ঘ চার দশক ধরে বন্ধনকে অটুট রেখে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও এজিএম।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) টিএসসিতে এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় সভাস্থলটি যেন পরিণত হয় এক টুকরো কারমাইকেল কলেজে।

​”হৃদয়ের টানে ফিরে আসি বারবার” এই স্লোগানকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীরা সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে অনেকের চুল-দাড়ি সাদা হলেও, উচ্ছ্বাস আর উদ্দীপনায় তারা যেন আবারও ফিরে যান ছাত্রজীবনে। খোশগল্পে মেতে ওঠেন সবাই।
​সকাল ৯:৩০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও, প্রাক্তনদের আগমনে সৃষ্ট আনন্দ-কোলাহলে অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন সংগঠনের আজীবন সদস্য জনাব মো. মনিরুল হক প্রধান। এরপর স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল আবেদীন ডলার।

​সমিতির সভাপতি জনাব প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনায় ছিলেন বর্তমান কমিটির সহ-সভাপতি জনাব প্রফেসর ড. রেহেনা খাতুন। তাঁর চমৎকার সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেয়।
​কোরআন তেলওয়াতের পর শুরু হয় স্মৃতিচারণমূলক বক্তব্য, যা দীর্ঘসময় ধরে চলে। বক্তারা কেউ কবিতার সুরে, কেউ আবার রংপুরের আঞ্চলিক ভাষায় কারমাইকেল কলেজ জীবনের নানান মজার ঘটনা ও স্মৃতি তুলে ধরেন। তাদের কথা শুনে মনে হচ্ছিল, তারা যেন আবারও ছাত্রজীবনে ফিরে গেছেন। এরপর জুম্মার নামাজ ও দুপুরের খাবারের জন্য বিরতি দেওয়া হয়।

​দ্বিতীয় পর্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক। তিনি সমিতির চলমান নানা উদ্যোগ তুলে ধরেন। সমিতির আয়-ব্যয়ের চিত্র এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা জানান কোষাধ্যক্ষ জনাব অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া। তিনি জানান, সমিতির পক্ষ থেকে রংপুরে একটি ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে এবং এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় কারমাইকেল কলেজের সাবেক ভিপি মো. আলাউদ্দিন হাসপাতালের জন্য জমি দেওয়ার অঙ্গীকার করেন। এসময় কমিটির অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন। তাঁরা কমিটির সদস্য বৃদ্ধিসহ ও নানা বিষয়ে আলোকপাত করেন।

​বক্তারা জনাব রকিবুস সুলতান মানিকের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, তাঁর নিবেদিত প্রাণ প্রচেষ্টা ছাড়া আজকের এই বিশাল আয়োজন সফল হতো না। উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির ঢাকার মিরপুরে একটি স্থায়ী ঠিকানা রয়েছে, যার ফ্ল্যাট ক্রয়ে অন্যতম সহযোগিতা করেছিলেন অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া।

​অনুষ্ঠানে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন জনাব রকিবুস সুলতান মানিক। এছাড়াও ১০ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জনাব কামরুন্নাহার ডায়না এবং অন্য দুজন কমিশনার। করতালির মাধ্যমে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা নতুন কমিটিকে অভিনন্দন জানান।
​সভায় গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা এবং নতুন কিছু পদ সৃষ্টির কথাও জানানো হয়।

​এসময় কারমাইকেল কলেজের বর্তমান একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন এবং কলেজের নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি সমিতির সদস্যদের কলেজ পরিদর্শনের আহ্বান জানিয়ে বলেন, নানা সমস্যায় জর্জরিত কলেজটির প্রতি এখন কারও নজর নেই। শিক্ষার্থীদের মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনতে দেখা যায় এবং অনেকে কলেজের দুর্দশার কথা শুনে মর্মাহত হন। প্রাক্তন শিক্ষার্থীরা কলেজটি পরিদর্শনের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ সেই সাথে নতুন কমিটিকে সার্বিক ভাবে সহযোগিতা করার আহবান জানান।
​অনুষ্ঠানের শেষ দিকে সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশাল আকৃতির একটি কেক কাটা হয় এবং উপস্থিত সবার মাঝে তা বিতরণ করা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা অনেকে তাদের সন্তানদেরও সঙ্গে এনেছিলেন, যাতে তারা তাদের মা-বাবার ছাত্রজীবনের আনন্দময় মুহূর্তগুলো সম্পর্কে জানতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ