বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য

দৈনিক সোনালী সময় / ৫৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কে প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ধীরগতির অভিযোগ উঠেছে। সড়কের গার্ডওয়ালে ফাটল ও হেলে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২৮ অক্টোবর) সকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এর আগে মঙ্গলবার বিশ্বম্ভরপুর থেকে ফেরার পথে স্থানীয়রা সংসদ সদস্যকে সেতুর সংযোগ সড়কের গার্ডওয়ালে ফাটল ও নির্মাণত্রুটি দেখান। পরে বুধবার বেলা ১১টায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তবে এ সময় ঠিকাদার বা সাব-ঠিকাদারের কেউ উপস্থিত ছিলেন না।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল বলেন, ‘আমার বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির যে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, আমি নিজেই তার নিরপেক্ষ তদন্ত দাবি করছি। উন্নয়নকাজের মান নিশ্চিত করতে গিয়ে কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের কাছে মাথানত করব না।’ অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় লালপুর-সালামপুর সেতুসহ প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে। প্রকল্পের সাবেক সাব-ঠিকাদার আজাদ হোসেন দাবি করেন, তিনি প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করলেও পরে অন্য ব্যক্তিকে কাজের দায়িত্ব দেওয়া হয় এবং তাঁর অর্থ ফেরত দেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া ও আরিফ রব্বানী হিমেল অভিযোগ করেন, নিম্নমানের ইট, বালু ও মাটি ব্যবহার এবং যথাযথভাবে মাটি কম্প্যাকশন না করায় গার্ডওয়াল হেলে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে এবং ইতোমধ্যে ৩৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার বিল পরিশোধ করা হয়েছে। গার্ডওয়ালের ত্রুটির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাজিদুর রহমান, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, মো. রেজাউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, বিএনপি নেতা মো. আব্দুল হাই, যুবদল নেতা মমিনুল হক কালারচাঁন, কামরুল হাসান রাজু ও ছাত্রদল নেতা নাঈম আহমদ শিশিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে প্রকল্পের নির্মাণকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ