শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন

খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা

দৈনিক সোনালী সময় / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মোঃ আতিকুর গোলদার স্টাফ রিপোর্টার

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও ‘সুপার হিরো’ হিসেবে পরিচিত ডি এ তায়েব আজ খুলনা সফর করেছেন। তার আগমনকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

খুলনায় পৌঁছালে সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় ফ্যান ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা বিষয়ে মতামত ও অনুভূতি ভাগাভাগি করেন।

সাক্ষাৎকালে ফ্যান ক্লাবের সদস্যরা প্রিয় তারকার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় ডি এ তায়েবের সঙ্গে থাকা পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান ফ্যান ক্লাবের সদস্যরা।

ভক্তদের ভালোবাসা ও আন্তরিকতায় ডি এ তায়েবও সন্তোষ প্রকাশ করেন এবং খুলনার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে ডি এ তায়েবের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন ভক্তদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর