বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি

admin / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যা’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।এই নির্দেশনা নিশ্চিত করতে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তিনি কোনোভাবেই গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশন জানায়, সরকারি কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। ফলে এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং আরপিও, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া বিষয়টি অবহিতকরণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর