শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন

চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

দৈনিক সোনালী সময় / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

  1. এম, এ কাশেম :
  2. চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ভাবে মজুদ করা কাঠ ও বিপুল পরিমাণ বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
  3. ৩০ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম সেনা ক্যাম্পের উদ্যোগে স্বর্ত্তাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার (টিএ) মোঃ হুমায়ুন কবীরের নের্তৃত্বে সেনাবাহিনীর একটি সি-টাইপ টহল দল অভিযানটি পরিচালনা করে।
    এ সময় ১৯০টি কাঠের গুঁড়ি, যার পরিমাণ আনুমানিক ২০০ ঘনফুট ও এর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা, এবং ১ হাজার ৫০০টি বাঁশ জব্দ করা হয়।
    পরে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর