শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

চারঘাটে ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চারঘাট উপজেলা শাখার আয়োজনে চারঘাট মহিলা কলেজ গেট থেকে একটি র‍্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌ-রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে ০৬ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র শিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

নাজমুল হক বলেন,  ছাত্র সমাজ যেমন জাতীয় নির্বাচনে আন্দোলন সংগ্রামী ভূমিকা রেখেছে, আগামী সংসদ নির্বাচনেও তেমন অগ্রণী ভূমিকা রাখবে ছাত্রসমাজ। কোন সন্ত্রাসী চাঁদাবাজদের কেন্দ্র দখল করতে দেয়া হবে না।

বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি এদেশের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে ভোট দেওয়ার আহবান জানান অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি রুবেল আলী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদ রেজা সহ ছাত্র শিবিরের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর