সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নূর (১০) নামে এক শিশু পর্যটকের মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার বৌলাই নদীর তীরে পিরোজপুর গ্রামের বোরহান উদ্দিনের বাড়ির সামনের এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন।

নিহত রুকাইয়া নূর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুকাইয়া নূরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরতে যান। ভ্রমণ শেষে তারা যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা হন।

পথে দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে চলন্ত অবস্থায় হঠাৎ হাউসবোট থেকে পড়ে যায় শিশু রুকাইয়া নূর। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বৌলাই নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।

পানির গভীরতা ও নদীর স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনায় উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও দীর্ঘ সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় হাউসবোটে থাকা পর্যটক, স্বজন ও সহযাত্রীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়। স্বজনরা নদীর তীরে অপেক্ষা করতে থাকেন এবং শিশুটিকে উদ্ধারের আশায় প্রার্থনা করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর রোববার ভোরে বৌলাই নদীর তীরে পিরোজপুর গ্রামের বোরহান উদ্দিনের বাড়ির সামনে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছান।

রুকাইয়া নূরের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও সহযাত্রীদের মধ্যে নেমে আসে কান্নার মাতম।

এ ঘটনায় টাঙ্গুয়ার হাওর ও আশপাশের পর্যটন এলাকায় নৌযানে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিশু পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাউসবোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, নিরাপত্তা সরঞ্জাম এবং দায়িত্বশীল কর্মী রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, পর্যটন মৌসুমে টাঙ্গুয়ার হাওর ও আশপাশের নৌপথে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণ করেন। তাই পর্যটকবাহী নৌযান চলাচলে নিরাপত্তা বিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।

মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয়রা। তারা মরহুমা রুকাইয়া নূরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা রুকাইয়া নূরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর