বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুজন আহাম্মেদ ভাঙা আয়নার শহর: নীরবতাকে দূর্বলতা আর অশিষ্টতাকে স্মার্টনেস ভাবা হয়। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন,বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। গ্রেটার সিলেট কমিউনিটির সম্মেলনে প্রবাসীদের দাবি: ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু ও ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের পাশে নানিয়ারচর সেনা জোন উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

টেকনাফে ইভটিজিংয়ের দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

দৈনিক সোনালী সময় / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের ঘটনায় মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন ক্যাম্প সিআইসি মো. রনি আলম নূর, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে ক্যাম্পের এ/০৪ ব্লকের বাসিন্দা জান্নাতারা (২৭) নামে এক নারীকে লক্ষ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আরকানের বিরুদ্ধে।

এ সময় স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়।

সোমবার এ ঘটনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোহাম্মদ আরকানকে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এপিবিএন জানায়, এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর