শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে -মঞ্জু তুরাগ থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার টেকনাফ–সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর দাবিতে দুই সংগঠনের ব্যানারে কর্মসূচি জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী সচেতনতায় ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’, গ্রামে গ্রামে ব্যানার-ফেস্টুন বকশীগঞ্জে বাস চাপায় ব‌উ-শ্বাশুড়ির মৃত্যু।। মামলাবাজি, অন্যের জমি দখল ও প্রতারণার অভিযোগ জসীমউদ্দীনের বিরুদ্ধে, এলাকাজুড়ে আতঙ্ক সিএনজিতে ইয়াবা পাচার, টেকনাফের যুবক আটক উখিয়ায় রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

তুরাগ থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

দৈনিক সোনালী সময় / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজধানীর তুরাগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস.কে. সাদ্দামকে (৩৭) গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের ভিত্তিতে থানার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সিডিএমএস (অপরাধী তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা) পর্যালোচনা করে গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।
গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর