মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের পাশে নানিয়ারচর সেনা জোন উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বেহেলী ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ‘মডেল’ হিসেবে গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন আলী রাজা। দীর্ঘদিন আত্মগোপনে, অবশেষে এসআরবি-১৫-এর হাতে গ্রেপ্তার কামারেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, দোয়া ও সমর্থন প্রত্যাশী মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। কামারেরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মঞ্জু, দোয়া ও সমর্থন প্রত্যাশী জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম

দীর্ঘদিন আত্মগোপনে, অবশেষে এসআরবি-১৫-এর হাতে গ্রেপ্তার

দৈনিক সোনালী সময় / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল আলী মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)। তিনি পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর