বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নওগাঁর মহাদেবপুরে এসএসএস-এর উদ্যোগে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২৪৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক:

​নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও পরিবেশের উন্নয়নে এসএসএস-এর বাস্তবায়নে এবং পিকেএসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার বিকেলে উপজেলার এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা। এসএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মানজুরা মুশাররফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী জনাব কাজী নূরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বলেন, “বরেন্দ্র এলাকার জন্য খাল পুনঃখনন একটি অতীব জনগুরুত্বপূর্ণ কাজ। খালের গভীরতা বৃদ্ধি পেলে পানি প্রবাহ সচল থাকে এবং বিপুল পরিমাণ পানি মজুদ রাখা সম্ভব হয়। এতে খরা মৌসুমে রবি শস্য চাষে কৃষকরা সহজে ও স্বল্প খরচে সেচ সুবিধা পাবেন, যা আমাদের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এসএসএস-এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে জনাব সন্তোষ চন্দ্র পাল জানান, এসএসএস বর্তমানে সারা দেশে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পঞ্চম অবস্থানে রয়েছে। ‘ECCCP-Drought Project’-এর আওতায় মহাদেবপুর উপজেলায় খাল ও পুকুর পুনঃখনন, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (MAR), কৃষি প্রশিক্ষণ, তিন স্তর বিশিষ্ট সবজি মাঁচা প্রদান এবং ভার্মি কম্পোস্ট উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন এসএসএস নওগাঁর এরিয়া ম্যানেজার মোঃ তাজুল ইসলাম ও মহাদেবপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার সুমন চন্দ্র রায়। এছাড়া ECCCP-Drought প্রকল্পের সকল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের ফলে অত্র এলাকার কৃষি ও জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ