শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোবাংলার প্রশিক্ষণে মেধামূল্যায়নে দ্বিতীয় শেরপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন ঝিনাইগাতীর গজনী অবকাশ পিকনিক স্পটে বিভাগীয় কমিশনারকে শেরপুর জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন। আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক। সুনামগঞ্জে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা। ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গীতে জমজমাট গ্রামীণ খেলা হাডুডু পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া,জনসেবায় নতুন প্রত্যয়ের ঘোষণা

পেট্রোবাংলার প্রশিক্ষণে মেধামূল্যায়নে দ্বিতীয় শেরপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পেট্রোবাংলার প্রশিক্ষণে মেধামূল্যায়নে দ্বিতীয় শেরপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:পেট্রোবাংলার তত্ত্বাবধানে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট (বিপিআই) কর্তৃক আয়োজিত পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিসমূহে নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত দুই মাস মেয়াদি বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে সামগ্রিক মেধামূল্যায়নে দ্বিতীয় (২য়) স্থান অর্জন করেছেন শেরপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন।
প্রশিক্ষণকালীন সময়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। এরই ধারাবাহিকতায় ক্যারম (দ্বৈত) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ক্যারম (একক) প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন ফরহাদ হোসেন।
এই অসাধারণ সাফল্যে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ফরহাদ হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে জ্বালানি খাত সম্পর্কে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগাতে চান। এ জন্য তিনি তাঁর সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় অবদান রাখতে চান তিনি।
এ সময় ফরহাদ হোসেন তাঁকে দুই মাস মেয়াদি বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় পেট্রোবাংলা ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেরপুরের এই কৃতি সন্তানের এমন সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁরা ফরহাদ হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর