বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা। ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গীতে জমজমাট গ্রামীণ খেলা হাডুডু পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া,জনসেবায় নতুন প্রত্যয়ের ঘোষণা রাজনীতিতে হাসনাত হইলো এনসিপির গ্যাংস্টার। সিংড়ার চলনবিলে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান নাটোরের গুরুদাসপুরে র‍্যাবের অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মনে হয় কোনো সরকার, বিরোধীদলের কাছে সমাধান চাইলো পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ

সুনামগঞ্জে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা।

বিশেষ প্রতিনিধি / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলায় এডুকেশন অ্যাবাভ অল-এর অর্থায়নে এবং ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল হাসান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার প্রতিনিধি জুনায়েদ আহমদ জনি।

এসডিপি প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক মো. মাজহারুল হক এর উপস্থাপনায় এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ম্যানেজার, অপারেশন্স জেরিন তাসনিম।

সভায় এছাড়াও বক্তব‍্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।

এ সময় ব্র্যাকের অফিসার মো. রবিউল আওয়াল ও মাহফুজুর রহমানসহ উদ্যোক্তা, এনজিওকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমার চাকরিজীবনে অনেকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ও প্রশংসনীয়।

তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যেসব উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসায় মনোযোগী হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সফলতা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারলে একদিকে যেমন তারা নিজেরা স্বাবলম্বী হবেন, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর