নিজস্ব প্রতিবেদক: বুধবার (১৪ অক্টোবর ২০২৬)ইং বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের সম্মানিত কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় সংগঠনের সভাপতি শাহিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সুজন আহাম্মেদ। তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মোঃ সুজন আহাম্মেদ সংগঠনের সভাপতি শাহিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং তরুণ সাংবাদিকদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
শুভকামনান্তে,
মোঃ সুজন আহাম্মেদ
সিনিয়র স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক ঢাকার ডাক।