মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার সারাদেশে দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড এমপিদের প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ ডিসি-ইউএনও-চেয়ারম্যানকে, প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ

মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ

দৈনিক সোনালী সময় / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আবু মুসা,

নেত্রকোনার মদন উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মন্দিরভিত্তিক এ শাড়ি বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মদন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের।

অনুষ্ঠানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির আবহমান সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামিউল হায়দার শফি।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর