মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে;

মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে আজ ৩০ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সভায় বক্তারা গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডিআইজি রাজশাহী রেঞ্জ মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর