মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা

তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর

​রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণ উপলক্ষ্যে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।
​আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে সমিতির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন:
​জনাব মোঃ মনিরুল হক প্রধান, আহ্বায়ক, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি (অ্যাডহক কমিটি)।
​ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
​অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। ​অধ্যাপক মোঃ রোজাইন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। জনাব মোঃ আতিয়ার রহমান। জনাব মোঃ শহিদুল আলম লাবু সহ সমিতির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
​এ সময় অধ্যাপক শামিমা আখতার কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com