বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

রাজশাহী-১ আসনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন বিএনপি প্রার্থী মোঃ শরীফ উদ্দিন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ রাজশাহী বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ফলাফল ঘিরে ভোট পুনঃগণনার আবেদন করেছেন বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন বিএনপি প্রার্থী। আবেদনে তিনি নির্বাচনে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানান। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৩৭ ধারা অনুযায়ী তিনি এ আবেদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
পরদিন শনিবার বিষয়টি জরুরি বিবেচনায় নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ফলাফলে ১,৮৮৪ ভোটের ব্যবধান
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামির প্রার্থী অধ্যাপক মজিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন পান ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ হাজার ৮৮৪।

অনিয়মের অভিযোগ
আবেদনে শরীফ উদ্দীন অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে অধিকাংশ কেন্দ্রে জামায়াত সমর্থক প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়। এসব কর্মকর্তারা পরিকল্পিতভাবে ৭ হাজার ৯৮৬টি বৈধ ভোট বাতিল করেছেন, যেগুলোর বেশিরভাগই ধানের শীষ প্রতীকে দেওয়া ছিল বলে দাবি তাঁর।

তিনি আরও অভিযোগ করেন, গোদাগাড়ীর ৫১নং ভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং মোহনপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ব্যালট সংশ্লিষ্ট কেন্দ্রে গণনা না করে উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গিয়ে গণনা করা হয়েছে। এতে ফলাফল প্রভাবিত হয়েছে বলেও তাঁর অভিযোগ।

এছাড়া, ফলাফল শিটে ধানের শীষের এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন বিএনপি প্রার্থী।
এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর