বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন

দৈনিক সোনালী সময় / ২৫৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬


মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীর তীরে চর মাজারদিয়াড় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড় এলাকায় উৎপাদিত কৃষিপণ্য নদী পার হয়ে রাজশাহী শহরে বিক্রির জন্য নিয়ে যেতে হয়। কিন্তু খেয়াঘাটে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ না করে ইজারাদার কর্তৃপক্ষ অতিরিক্ত ও অযৌক্তিক টোল আদায় করছে। এ বিষয়ে প্রতিবাদ করলে স্থানীয় বাসিন্দাদের নানা ধরনের হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছর এলাকার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকা ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে। কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া ছাড়া এই ঘাটে উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই। তাই জনস্বার্থে খেয়াঘাটের ইজারা ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করা প্রয়োজন।

মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। এলাকায় কোনো গরুর করিডোর বা সীমান্ত পারাপারের পথ না থাকায় খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি এবং

৪নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হরিপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী জেলা যুবদলের সদস্য ও ৪নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল ইসলাম সাহেব, বিএনপি নেতা জিয়াউল ইসলাম (জিয়া), চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ