বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

রাজশাহীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজশাহীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহী প্রতিবেদক:যুবদ বিরুদ্ধে প্রকাশিত একটি অনলাইন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ইউসুফ আলী সনি।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরের মতিহার থানার অক্ট্রয় মোড়স্থ রিভার সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউসুফ আলী সনি দাবি করেন, সম্প্রতি আহত অঞ্জন নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করেছেন, যার ভিত্তিতে একটি অনলাইন সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ওই সংবাদে তার নাম হামলার নেতৃত্বদাতা হিসেবে উল্লেখ করা হলেও ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ইউসুফ আলী সনি জানান, তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের সদস্য সচিব এবং আহত অঞ্জনের সঙ্গে তার পূর্ব থেকে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। তার দাবি, হামলাকারীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সূত্রপাত হয় এলাকায় গাঁজা নেওয়াকে কেন্দ্র করে অঞ্জনের ভাতিজা মুলামের সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকের বিরোধের ঘটনাকে ঘিরে তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার জেরে অঞ্জন স্থানীয় কয়েকজনকে মারধর করেন। পরে ক্ষুব্ধ কয়েকজন যুবক অঞ্জনের ওপর হামলা চালায়। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্যে তার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে। তিনি আহত অঞ্জনের ভাই হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে জানতে চাইলে আসুস্থ থাকায় আহত অঞ্জনের ও বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর