মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আখচাষিদের জন্য প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন।
কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে ডিজিটাল বোতাম চাপেন। এর মাধ্যমে একযোগে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জনসভায় উপস্থিত হাজারো মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।
আখচাষিদের জন্য এ প্রণোদনা কর্মসূচি কৃষি খাতের উন্নয়ন এবং আখচাষে কৃষকদের উৎসাহিত করার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।