মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি

রূপগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৩০০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল ২৮অক্টোবর মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভা করে। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম।
সভায় বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, আমার সৌভাগ্য হয়েছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার। আমরা যদি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হই, তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যতদিন আমার শ্বাস-প্রশ্বাস আছে, আমি তারেক রহমানের নেতৃত্বে এই দাবিগুলোর বাস্তবায়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত, দলের আগামী কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর